![]() |
| HTML Tutorial |
HTML ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত একটি মানসম্মত মার্কআপ ভাষা।
HTML দিয়ে আপনি আপনার নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। অন্যান্য ভাষার তুলনায় HTML শেখাটা খুবই সহজ।
Example HTML Code
কপি বাটনে ক্লিক করে উপরের কোডটি কপি করুন এবং আপনার কোড এডিটরে পেস্ট করে সেভ করুন, তারপর Output দেখার জন্য ব্রাউজারে রান করুন।
এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে জানবো...
- HTML কি?
- HTML কিভাবে কাজ করে?
- HTML কেন শিখবেন?
- HTML দিয়ে কী কী করা যায়।
- HTML শেখার সুবিধা
HTML কি? - What is HTML?
ইন্টারনেটে যত ওয়েবসাইট, ব্লগ, নিউজ পোর্টাল বা অনলাইন অ্যাপ্লিকেশন আছে, সবকিছুর পেছনে যে মূল ভাষাটি কাজ করে, সেটি হলো HTML। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট, ব্লগিং বা ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাহলে HTML শেখা আপনার জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
HTML এর পূর্ণরূপ হলো – HyperText Markup Language।
HTML হলো একটি Markup Language, যা দিয়ে ওয়েব পেজের কাঠামো (Structure) তৈরি করা হয়।
সহজ ভাষায় বলতে গেলে,
HTML হলো ওয়েবসাইটের হাড়–কাঠামো
যেমন মানুষের শরীরে হাড় না থাকলে যেমন আকৃতি থাকতো না, ঠিক তেমনি HTML ছাড়া কোনো ওয়েবসাইটের গঠন সম্ভব নয়।
HTML ব্যবহার করে আমরা নির্ধারণ করি:
- Heading
- Paragraph
- Image
- Link
- Button
- Table
- Form
- etc.
HTML কিভাবে কাজ করে? - How does HTML work?
HTML কাজ করে ট্যাগ (Tag) এর মাধ্যমে। যেমন:
<p>This is a Paragraph</p>
এখানে,
<p> হলো ওপেনিং ট্যাগ
</p> হলো ক্লোজিং ট্যাগ
HTML কেন শিখবেন? - Why learn HTML?
এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে।HTML কেন শিখবেন?
1. ওয়েব ডেভেলপমেন্টের প্রথম ধাপ
আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে HTML শেখা ছাড়া কোনো বিকল্প নেই।
CSS, JavaScript, React এ সবকিছুর ভিত্তি হলো HTML।
আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে HTML শেখা ছাড়া কোনো বিকল্প নেই।
CSS, JavaScript, React এ সবকিছুর ভিত্তি হলো HTML।
2. শেখা খুব সহজ
HTML শেখা অন্যান্য প্রোগ্রামিং ভাষার তুলনায় অনেক সহজ।
- কোনো লজিকাল প্রোগ্রামিং নেই
- কোড ছোট ও পরিষ্কার
- নতুনদের জন্য পারফেক্ট
3. ব্লগারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
আপনি যদি ব্লগ লিখেন, WordPress ব্যবহার করেন, তাহলে HTML জানা থাকলে আপনি কাস্টম ডিজাইন করতে পারবেন, SEO-friendly কন্টেন্ট লিখতে পারবেন, পোস্টের ভেতরে কোড ঠিক করতে পারবেন।
4. ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার সুযোগ
HTML জানা থাকলে আপনি Fiverr, Upwork, Freelancer এ কাজ করতে পারবেন এবং এর মত আরো অসংখ্য মার্কেটপ্লেস রয়েছে যেখানে আপনি কাজ করতে পারবেন।
HTML স্কিল দিয়ে আপনি হতে পারেন:
- Web Designer
- Frontend Developer
- WordPress Customizer
HTML জানা থাকলে আপনি আপনার ওয়েবসাইটের জন্য খুব ভালোভাবে SEO করতে পারবেন এবং খুব সহজেই আপনি গুগল রেংকিং এ চলে আসতে পারবেন।
HTML দিয়ে কী কী করা যায়?
HTML ব্যবহার করে আপনি যা যা করতে পারবেন:
- সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি
- ল্যান্ডিং পেজ ডিজাইন
- অনলাইন ফর্ম বানানো
- ইমেইল টেমপ্লেট ডিজাইন
- ব্লগ পোস্ট কাস্টমাইজ
HTML একা ওয়েবসাইটকে সুন্দর করে না, কিন্তু এটি ভিত্তি তৈরি করে, যার উপর CSS ও JavaScript কাজ করে।
HTML শেখার সুবিধা
HTML শেখার কিছু বড় সুবিধা নিচে দেওয়া হলো:- ফ্রি শেখা যায়
- কম্পিউটার বা মোবাইলেই শেখা সম্ভব
- কোনো বিশেষ সফটওয়্যার দরকার নেই
- ক্যারিয়ারের জন্য শক্ত ভিত্তি তৈরি হয়

Post a Comment